POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় কোনো কর দিতে হবে না

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: জুন ১১, ২০২৬ | সময়: ১০:৪৩ অপরাহ্ণ

ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি।

এ বাজেট উপলক্ষে অর্থ বিলে কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, আবগারি শুল্কমুক্ত ব্যাংক জমার পরিমাণ বাড়ানো হয়েছে।

বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর থেকে এ অব্যাহতির সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া একটি ঋণ (লোন) হিসাবের বিপরীতে শুধু একবার আবগারি শুল্ক কাটার বিধান করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন