চাঁদপুর সদরে অটোর ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ওয়ারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রওশন আরা (৪৫) এর বাবার নাম কালু প্রধানিয়া। বাড়ি চাঁদপুর সদরের বাবুরহাট এলাকার দাসদি গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে ওয়ারলেস মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোর ধাক্কায় রওশন আরা গুরুতর আহত হন। অটো ড্রাইভার ও যাত্রীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অটোটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।