POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের দূর্গাপুরের স্কুলছাত্র সাহেদ আল শাফি নিখোঁজ, সন্ধান চান পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১০, ২০২৬ | সময়: ৬:৪৪ অপরাহ্ণ

সকাল থেকে খোঁজ মিলছে না দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে সাহেদ আল শাফির। বুধবার ১০ জুন সকাল সাড়ে ৮টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ।

নিখোঁজ সাহেদ আল শাফি দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন ও বড় দূর্গাপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফারজানা আক্তারের মেজ ছেলে।

পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো আজও সকাল ৮টা ৩০ মিনিটে সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু স্কুলে যায়নি। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাহেদের উচ্চতা, গায়ের রং ও পরনের পোশাকের বর্ণনা পরিবারের কাছে পাওয়া যায়নি। কেউ তাকে দেখে থাকলে বা তার সন্ধান জানলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন উদ্বিগ্ন পিতা-মাতা।

যোগাযোগ: ০১৬৮৩৫৭২৩২৪

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন