POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে শফিক মজুমদারের ক্রীড়া সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০ | সময়: ১০:২০ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার  টামটায় ছাত্র ও যুব সমাজের মাঝে বিপুল সংখ্যক ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুর রহমান মজুমদার।

বুধবার বিকাল ৩ টায় ইউনিয়নের কুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীদের মাঝে ২ টি করে ফুটবল,ভলিবল,নেট,ব্যাডমিন্টনের রেকেট,কর্ক,ক্রিকেট ব্যাট,টেপ টেনিস বল ও কস্টেপ বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ মোল্লা, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মিন্টু,উপজেলা ছাত্রলীগ নেতা তানজিজুল আজিজ রায়হান,কামাল হোসেন,ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন আরমান, শাহনুর আলম ইমন ও গাজী ইশতিয়াক নাবিদ প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুর রহমান মজুমদার বলেন,ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল।বর্তমানে সমাজ মাদকে জালে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে কিছু দুষ্ট লোকের কারণে।

যুব সমাজকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।তাই আমি আজকে ছাত্র ও যুব সমাজের মাঝে ক্রীড়ার এসব সামগ্রী বিতরণ করছি।এ ধারা আগামীতে ও বহমান থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন