POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মহিলা ঐক্য পরিষদে শিপ্রা সাবিত্রী পরিষদে শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: জুন ৯, ২০২৬ | সময়: ১১:১৫ অপরাহ্ণ

ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় ও জাগরণী সংগীত পরিবেশন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুর জেলায় শিপ্রা সাবিত্রী জুটির জেলা মহিলা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে।

৯ জুন মঙ্গলবার রাতে শহরের জীবনদীপ কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার।প্রধান বক্তার বক্তব্য দেন জেলা ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার সাহা। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস,জেলা ঐক্য পরিষদের সদস্য তপন সরকার,জয়রাম রায়,নির্মল রায়,আশিষ মজুমদার,চাঁদপুর সদর ঐক্য পরিষদের সদস্য সচিব প্রশান্ত সেনগুপ্ত,পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস।

এছাড়াও জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য তৃষ্ণা ও পাপড়ির যৌথ সঞ্চালনায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন জেলা মহিলা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কবিতা সাহা,পাপড়ি বর্মণ প্রমূখ। সভায় উপস্থিত বক্তারা বলেন, ইলিশের বাড়ী চাঁদপুর জেলায় এবারই প্রথম মহিলা ঐক্য পরিষদের কমিটি হলো এবং আনুষ্ঠানিক কোন সাংগঠনিক সভা করা হলো। আমরা সবাই মহিলা ঐক্য পরিষদকে জেলার ৮ উপজেলা ও সকল পৌরসভায় কমিটি গঠন করে কাজ করতে পাশে থাকবো। নারীরা চাইলেই যে সুশৃঙ্খলভাবে যেকোন অনুষ্ঠান ও সংগঠন করতে পারে সেটারই শুভ সূচনা হলো এই আয়োজন। আমরা সবাই যে যার অবস্থান থেকে পাশে থাকবো।

অনুষ্ঠানের শুরুতে ভাতৃপ্রীতম সংগঠন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহার অকাল প্রয়াণে তার সম্মাণে দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও তাদের সহযোগী সংগঠন মহিলা ঐক্য পরিষদ,যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, আইনজীবী ঐক্য পরিষদসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন