POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশুদ্ধ পানি পেল শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৯, ২০২৬ | সময়: ১১:১২ অপরাহ্ণ

এখন থেকে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে বিশুদ্ধ পানি পানের সুযোগ পাবে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’ এই পানি সরবরাহ ব্যবস্থা করে দিয়েছে।

মঙ্গলবার ৯ জুন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার ফিল্টার স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শান্ত, ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ পানীয় জল নিশ্চিতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাবে।

ক্লিন চাঁদপুরের প্রতিনিধিরা জানান, স্কুলে স্থাপিত পানি সরবরাহ ব্যবস্থা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে। বিশুদ্ধতা নিশ্চিত করতে নির্ধারিত সময় পরপর পানির মান যাচাই করা হবে।

এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। বিশুদ্ধ পানির সুবিধায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন