POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব বাজারে ৪ ঔষধ ফার্মেসীকে জরিমানা

মাহফুজ মল্লিক | প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ সংরক্ষণ এবং নিয়ম বহির্ভূতভাবে ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার ( ৮ জুন) দুপুরে মতলব বাজারে বিভিন্ন ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

অভিযানে মতলব বাজার ড্রাগ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ফার্মেসীসহ ৪ টি ফার্মেসীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তন্মোধ্য রুপা মেডিসিন কর্ণার ৫ হাজার টাকা,সুমাইয়া ফার্মেসী ৫ হাজার টাকা, জয় মা ফার্মেসী ৩ হাজার টাকা এবং জাহানারা ফার্মেসীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানের নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের ঔষধ তত্বাবধায়ক মো. গোলাম মোস্তফা এবং মতলব দক্ষিণ থানা পুলিশ ।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে তদারকি করে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি সহ যথাযথ নিয়ম না মেনে ঔষধ বিপণনের অভিযোগে বিভিন্ন আইনে ৪ টি ফার্মেসীকে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম বলেন , জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন