POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব শাখার ঈদ পুনর্মিলনী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৬, ২০২৬ | সময়: ৯:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শহরের শামছুল হক মডেল ইসলামীক স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৬জুন)এসোসিয়েশনের সহসভাপতি ও শামসুল হক মডেল ইসলামীক স্কুলের প্রধান শিক্ষক সিফাতুল্লাহ্ মজুমদারের সভাপতিত্বে ও উদয়ন কিন্ডারগার্টেনের পরিচালক রুহুল আমিন মৃধার সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাঈয়েদুল আরেফিন শ্যামল।তিনি তার বক্তব্যে বলেন সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ও মতলব ক্যামব্রিয়ান স্কুলের পরিচালক ডিএম আলাউদ্দীন, সহসভাপতি ও কেএফটি কলেজিয়েট স্কুলের লেকচারার মাজেদুল ইসলাম, উপদেষ্টা ও মর্নিংসান স্কুলের পরিচালক অধ্যাপক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ব্রাইট কিন্ডারগার্টেনের পরিচালক প্রভাষক কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন স্বরলিপি প্রীক্যাডেট স্কুলের পরিচালক আলমগীর হোসেন বাবুল, উদয়ন স্কুলের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন, আলবারাকা মডেল স্কুলের প্রধান শিক্ষক ইসহাক তালুকদার,যুগ্ম সম্পাদক ইদ্রিস খান,আদর্শ স্কুলের শিক্ষক আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্কুলের প্রতিনিধিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন