POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নিখোঁজ মেহেরাজ, সন্ধান চায় পরিবার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৬, ২০২৬ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুর টেকের বাজার এলাকা থেকে মেহেরাজ খান নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল দুপুর ১টা ২০ মিনিটের দিকে তাকে শেষ দেখা যায়। পরিবার ও স্বজনরা তার সন্ধান চেয়ে উদ্বিগ্ন।

নিখোঁজ মেহেরাজ খান হাজীগঞ্জ থানার বলাখাল পোস্ট অফিসাধীন সিদলা খান বাড়ির ইউসুফ খান ও হাওয়া বেগমের ছেলে। তার বয়স আনুমানিক

পরিবারের ভাষ্য, দুপুর ১টা ২০ মিনিটে ইছাপুর টেকের বাজার এলাকা থেকে বের হওয়ার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মেহেরাজকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: 01608-935142, 01840-625304

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন