চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাশিমপুর বাজারে একটি ডেকোরেটর ও কনফেকশনারি দোকানের কর্মচারী তানভীর হোসেন (১৮) এক লাখ টাকা নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
পরিবার ও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (৪ জুন) সকালে কাশিমপুর মজুমদার বাড়ি থেকে ডেকোরেটরের মালামাল আনার কথা বলে দোকান থেকে বের হওয়ার পর থেকেই তিনি আর ফিরে আসেননি।
দোকানটির মালিক আনোয়ার হোসেন বতু জানান, গত প্রায় এক বছর ধরে তানভীর তার দোকানে কাজ করছিল। ধীরে ধীরে সে দোকানের ক্যাশ ও হিসাব-নিকাশে আস্থা অর্জন করে, যার কারণে দোকানের লেনদেনও তার মাধ্যমে পরিচালিত হতো।
তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে সে মালামাল আনতে বের হয়। দুপুর গড়িয়ে গেলেও আর ফিরে আসেনি। পরে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ করেনি। এরপর দেখি দোকানের ক্যাশে রাখা প্রায় এক লাখ টাকা নেই।”
তিনি আরও জানান, বিষয়টি জানানো হলে তানভীরের মা তাকে ফোন করেন। তখন তানভীর দাবি করে সে কাজের জন্য ঢাকায় গেছে এবং দোকান থেকে টাকা নিয়েছে। তবে এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরিবার ও দোকান মালিক আশঙ্কা করছেন, তানভীর কোথায় গেছে তা নিশ্চিত নয়—সে ঢাকায় গেছে নাকি অন্য কোথাও, কিংবা কোনো প্ররোচনায় পড়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তানভীর হোসেনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: 01717-951290