POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সালাম আজাদ জুয়েলের চারশত মাস্ক বিতরণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০ | সময়: ৬:৫৪ অপরাহ্ণ
মঙ্গলবার সকালে  ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের  মানুষ কে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েব সম্পর্কে অবহিত করে সচেতন করতে মাস্ক বিতরণ করেন। এইদিন   ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের নিজ তহবিল থেকে  ১০০ শত সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন  আওয়ামীলীগ নেতা মো: সেলিম মিয়াজী ও আলম মিজি, ইউনুস মিজি প্রমুখ। একই দিন দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমিতির অফিসে ফরিদগঞ্জ উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এর চির্কা দারুসুন্নাত ছালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিলে আওয়ামীলীগ নেতা মো: রসু মিয়া এর মাধ্যমে ৩০০ টি সার্জিক্যাল মাস্ক তুলে দেন  ফরিদগঞ্জ  উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) এর চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন