হাজীগঞ্জ উপজেলায় আরও ১৩ জনকে ৩ হাজার ৯ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ থানা রোডে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়া।
মাস্ক না পরায় তাদেরকে জরিমানা করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ অন্যান্য সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।
ইউএনও বৈশাখী বলেন, শতভাগ মাস্ত ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।