POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের পূর্ব বড়কুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১, ২০২৬ | সময়: ১০:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১ জুন ) হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আবু ইউসুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রিপন মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ইকবাল বেপারী, সহ-সভাপতি পদে মোঃ তারেক আজিজ, মোঃ সাইফুল ইসলাম ওয়াসকুরুনি ও মোঃ ইমাম হোসেন (মোদি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শামিমকে মনোনীত করা হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য উপজেলা শাখায় জমা দিতে হবে।

কমিটিটি অনুমোদন ও সুপারিশ করেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সুমন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শুকুরুল আলম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন