POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ২৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৩১, ২০২৬ | সময়: ১০:২১ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ মে) বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার মদনেরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুপুর আড়াইটার দিকে মদনেরগাঁও পাটওয়ারী বাড়ির মিঠুন পাটওয়ারীর বসতঘরের সামনের ফাঁকা স্থান ও রান্নাঘরে তল্লাশি চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিঠুন পাটওয়ারী (৩৫), খাদেমুল ইসলাম বাবু (৩৭), মনির শেখ (২৮) ও আনিছুর রহমান (২২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন