POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

ইউসুফ বেপারী | প্রকাশিত: মে ২৭, ২০২৬ | সময়: ১০:৩২ পূর্বাহ্ণ

মধ্যপ্রচ্যের সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বুধবার সকালে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হাফিজিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীরজাদা মুফতি আরিফ চৌধুরী।

দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয় সাদ্রা দরবার শরিফ মাঠে। এতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানি।

সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানি বলেন, দেশের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করেন তারা। এবং যারা আজ রোজা রেখেছে তা হাস্যকর। কারন আজ কোথাও হজ্জ হচ্ছে না। আরাফার রোজা গতকাল ছিলো।

১৯২৮ সালে আগাম ঈদসহ এই ধর্মীয় রীতি ও প্রথা প্রথম চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা ইসহাক চৌধুরী (রহ.)। তাঁর মৃত্যুর পর থেকে সন্তান ও অনুসারীরা এই রীতি মেনে আসছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন