পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর উপজেলা বাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি নেতা আহসান উল্লাহ প্রধান। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদুল আযহার মহান শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি ত্যাগ ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়, তাহলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
আহসান উল্লাহ প্রধান আরও বলেন, বর্তমান সময়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। তিনি সমাজের বিত্তবানদের প্রতি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, মতলব উত্তর উপজেলার জনগণ সবসময় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পক্ষে কাজ করে আসছে। আগামীতেও সবাই ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। মহান আল্লাহ যেন দেশ ও জাতিকে সকল সংকট থেকে রক্ষা করেন এবং সকলের জীবন সুখময় করে তোলেন—এই দোয়া কামনা করেন তিনি। শেষে তিনি মতলব উত্তর উপজেলা বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।