POPULAR BD NEWS
Popular BD News Logo

অসুস্থ আজিজুল হক মজুমদারের পাশে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৬, ২০২৬ | সময়: ১১:০৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ পেপার হাউজ-এর মালিক মো. আজিজুল হক মজুমদারের অসুস্থতার খোঁজখবর নিয়েছেন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এ সময় তাঁর হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ মজুমদার বাড়িতে গিয়ে সমিতির নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ, সভাপতি সাইফুল ইসলাম সিফাত, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীমসহ সমিতির অন্যান্য সদস্যরা।

সমিতির নেতৃবৃন্দ মো. আজিজুল হক মজুমদারের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন