হাজীগঞ্জ ৫ নং সদর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাজ থেকে সকল ধরনের অপরাধ নির্মূলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি মহোদয়ের ইনোভেটিব কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত সমাজ গড়ি” “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ
হবে জনতার”-এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক,জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতন,সন্ত্রাস,ব্যভিচার,জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূল করে সুখী,সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগ রবিবার (২২ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের জনগণকে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ৫ নংসদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সমাবেশ -২০২০ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন মিলি, হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশ্রাফ দুুলাল,অত্র ইউনিয়ন চেয়ারম্যান সফিকুর রহমান মীর,উপজেলা কমিউনিটি পুুলিশিং কমিটির কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম মিন্টু,অত্র ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হোসেন সবুজ,অত্র ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,অত্র ইউনিয়ন কমিউনিটি পুুলিশিং কমিটির সম্মানিত সদস্য ও অত্র ইউপি(পূর্ব) যুবলীগের সভাপতি মোঃ ওমর ফারুক খান।
সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন কমিউনিটি পুুলিশিং এর বিট ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন ।
সভায় সঞ্চালন করেন,অত্র ইউনিয়ন কমিউনিটি পুুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান দুলাল,০৫ সদর ইউপি কমিউনিটি পুুলিশিং কমিটির সম্মানিত সদস্য শাহাজালাল সর্দার দিপু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধিবৃন্দ,সাংবাদিকবৃন্দ,
উপজেলা,ইউনিয়ন ও সকল ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।