POPULAR BD NEWS
Popular BD News Logo

ইউনুস মাহমুদের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৬, ২০২৬ | সময়: ১২:৪৪ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি ইউনুস মাহমুদ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা শুধু উৎসবের নয়, এটি ত্যাগ, দায়িত্ববোধ ও মানবকল্যাণের শিক্ষা দেয়। কোরবানির মাধ্যমে আমরা আত্মত্যাগের যে শিক্ষা গ্রহণ করি, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্য অনুযায়ী সবাইকে মানবতার পাশে দাঁড়াতে হবে এবং পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে হবে।

তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশির সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন,

পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে নতুন উদ্দীপনা, ঐক্য ও কল্যাণের বার্তা নিয়ে আসুক। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক।

উল্লেখ্য, ইউনুস মাহমুদ বর্তমানে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং কুয়েত প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন