POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৫৬ টাকায় পুলিশে চাকরী পেলেন ৪৫ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২৫, ২০২৬ | সময়: ৮:১৭ পূর্বাহ্ণ

চাঁদপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাত্র ৫৬ টাকা খরচে চাকরি পেয়েছেন ৪৫ জন তরুণ-তরুণী। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিতদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। পুলিশ বলছে, ঘুষ ও দালালমুক্ত নিয়োগের মাধ্যমে জনগণের আস্থা বাড়ছে।
রবিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে তাদেরকে ফুলেল সংবর্ধনা দেন পুলিশ সুপার।

জেলা পুলিশ সূত্র জানায়, লিখিত, শারীরিক সক্ষমতা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়। এতে কোনো ধরনের তদবির, ঘুষ বা দালালের সুযোগ ছিল না।

নিয়োগ পাওয়া প্রার্থীরা জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় অল্প খরচে চাকরি পাওয়ায় তাদের পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। অনেকেই এটিকে সরকারের দুর্নীতিবিরোধী উদ্যোগের সফল উদাহরণ হিসেবে দেখছেন।

চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত “দালাল ও দুর্নীতিমুক্ত নিয়োগ” বাস্তবায়নে জেলা পুলিশ কাজ করছে। যোগ্য প্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন