POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে লিটল স্কলার্স হাই স্কুলের প্রতিষ্ঠাতার রুহের মাগফেরাত ও পরিচালকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ

সুমন আহমেদ | প্রকাশিত: মে ২৪, ২০২৬ | সময়: ১০:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স হাই স্কুলের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে লিটল স্কলার্স হাই স্কুলের পরিচালক আলহাজ্ব মো. মনির হোসেন মোল্লার রুহের মাগফেরাত কামনা ও পরিচালক মিজানুর রহমান কাজলের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক আল-আমিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির, মতলবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মনজিল হোসেন, মরহুম মনির হোসেন মোল্লার ভাই মোস্তাফিজুর রহমান, মরহুম মনির হোসেন মোল্লার শ্যালক, মরহুম মনির হোসেনের মোল্লার বড় ছেলে মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মরহুম মনির হোসেন মোল্লার সহধর্মিণী নাজমা বেগম, মনির হোসেন মোল্লার বড় মেয়ে মিথিলা আক্তার, বড় ছেলের স্ত্রী, মেয়ের জামাই, নাতি-নাতনি, সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, মাওলানা আবু বকর সিদ্দিক, মো. মাইনউদ্দিন, জান্নাতুল ফেরদৌসী,তাহমিনা আক্তার,প্রবীর সাহা, মো. জয়নাল,আব্দুল্লাহ আল মামুনসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের আরবী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন