POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সিএনজি-প্রাইভেট কার সংঘর্ষে আহত ২

ইউসুফ বেপারী | প্রকাশিত: মে ২৪, ২০২৬ | সময়: ১০:০২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাজিরগাঁও চৌরাস্তা সংলগ্ন এলাকায় সিএনজি ও একটি প্রাইভেট কারের সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছেন।

রবিবার (২৪ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, সিএনজি চালক হাজীগঞ্জ বাজার থেকে মালাইকারী নিয়ে বদরপুর ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে সেখান থেকে ফিরে এসে রাস্তার পাশে গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ একটি প্রাইভেট কার এসে সিএনজিটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালকসহ দুইজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় যান চলাচলে আরও সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন